শেরপুরের সোহাগপুর বিধবাপল্লী বীর নারী করফুলি বেওয়ার ইন্তেকাল

 

সময় ডেস্ক: শেরপুরে নালিতাবাড়ীতে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত সোহাগপুর বিধবাপল্লীর বাসিন্দা বীর নারী মুক্তিযোদ্ধা করফুলি বেওয়া (৭৮) আর নেই।

বৃহস্পতিবার (২০ জুন) বেলা ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। করফুলি সোহাগপুর বিধবাপল্লীর শহীদ রহিম উদ্দিনের স্ত্রী ছিলেন।

বাদ এশা সোহাগপুর বিধবাপল্লীর মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বিধবাপল্লীর কবরস্থানে করফুলি বেওয়ার লাশ দাফন করার কথা জানিয়েছেন পরিবারের সদস্যরা।

তার মৃত্যুতে সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, এসডিএফ চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব আব্দুস সামাদ ফারুক, পৌর মেয়র মো. আবু বক্কর, সাংবাদিক এম এ হাকাম হীরা গভীর শোকপ্রকাশ করেছেন।

মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৫ জুলাই সকালে পাকিস্তানি হানাদারবাহিনী তাদের এ দেশীয় দোসরদের সহযোগিতায় নালিতাবাড়ীর কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামের মানুষের ওপর তাণ্ডব চালায়। তাদের নির্বিচার গুলিবর্ষণ আর বেয়নেট চার্জে ১৮৭ জন নিরীহ পুরুষ মানুষ শহীদ হয়। শহীদ রহিম উদ্দিন ছিলেন তাদেরই একজন। পাক হানাদারদের পাশবিক নির্যাতনের শিকার হয়েছিলেন শহীদ পরিবারের আরও ১২ গৃহবধূ। পরে সরকার তাদের বীরাঙ্গনা নারী মুক্তিযোদ্ধার স্বীকৃতি প্রদান করে।

মুক্তিযুদ্ধের ইতিহাসে সোহাগপুর বিধবাপল্লী এক বড় ট্র্যাজেডির স্থান দখল করে আছে। সোহাগপুর বিধবাপল্লীর ওই গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি হয়।

Share on Social Media
  • Related Posts

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুর প্রতিনিধি: নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬…

    Share on Social Media

    শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি ‘প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন অফিস কনফারেন্স…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি