ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ফাতেমা জান্নাত মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আঃ রহমান জাওহারী

 

আমিরুল ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) :শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ঐতিহ্যবাহী পোড়াগাঁও ইউনিয়নের জামিয়া আরাবিয়া ফাতেমা জান্নাত আদর্শ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অত্র ইউনিয়নের কাজী মাওঃ আব্দুর রহমান জাওহারী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকল অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রী এবং ১নং পোড়াগাঁও ইউনিয়নসহ সর্বস্তরের জনগণকে মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন।

ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, কুরবানীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত। এই ঈদ আমাদের ত্যাগের শিক্ষা দেয়। মুসলমানদের নিকট ঈদুল আযহা আনন্দের দিন।
ঈদুল আযহা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে-মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে।

তিনি আরো বলেন, আমরা যেনো সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করি।

আসছে (১৭ জুন) সোমবার পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে কোরবানি করা পশুর রক্ত, বর্জ্য একটি নির্দিষ্ট স্থানে সংরক্ষনের জন্য পোড়াগাঁও ইউনিয়ন বাসীসহ সকলকে অনুরোধ করেছেন। এবং নির্দিষ্ট স্থানে স্বাস্থ্য বিধি মেনে কোরবানির পশু জবাই করার আহবান জানান।

Share on Social Media
  • Related Posts

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুর প্রতিনিধি: নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬…

    Share on Social Media

    শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি ‘প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন অফিস কনফারেন্স…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি