জনগণের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো নালিতাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলাকে একটি ‘মডেল ও স্মার্ট উপজেলায়’ রুপান্তরিত করার লক্ষ্যে আসন্ন নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোট প্রার্থনায় মাঠ চষে বেড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থী নালিতাবাড়ী উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. আমিনুল ইসলাম।

উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা এবং দোয়া চাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন তিনি। সাধারন ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। উপজেলার বিভিন্ন বাজারের চায়ের দোকান, হোটেল, গ্রাম, পাড়া মহল্লায় চলছে আমিনুল ইসলামকে নিয়ে আলোচনা।

জানা গেছে, করোনাকালীন সময়ে নালিতাবাড়ী উপজেলার নিন্ম আয়ের মানুষদের মাঝে প্রত্যেক এলাকায় ব্যাপক ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এলাকার কৃষি, শিক্ষা, সকল ধর্মীয় প্রতিষ্ঠান, ক্রীড়া ও আর্থ-সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তিনি। গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর তার উল্লেখযোগ্য কার্যক্রমে সাধারণ ভোটারদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। আর তাই নালিতাবাড়ী উপজেলার উন্নতি এবং জনগনের পাশে থেকে সেবা করার লক্ষ্যেই তিনি ‘উপজেলা পরিষদ নির্বাচনে’ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করবেন।

গণসংযোগ কালে চেয়ারম্যান প্রার্থী আলহাজ আমিনুল ইসলাম জানান, আমি কৃষকের সন্তান, কৃষকদের কষ্ট বুঝি। নির্বাচিত হলে আগ কৃষি উন্নয়নের চেষ্টা করবো।
তিনি আরো বলেন, আমি এখনো ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি, কোন অনিয়ম দুর্নীতি বা ঘুষ গ্রহণ করিনি, গরীবের হক নষ্ট করিনি, ভবিষ্যতেও করবো না। ইনশাআল্লাহ সর্বদা দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকবো।

উল্লেখ্য- নির্বাচন কমিশন ঘোষিত আগামী ২৩ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যেসব প্রার্থী অংশ নিতে যাচ্ছেন তাদের মধ্যে আলহাজ্ব মো: আমিনুল ইসলাম ইতিমধ্যেই ভোটারদের মাঝে আলোচনায় রয়েছেন।

Share on Social Media
  • Related Posts

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুর প্রতিনিধি: নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬…

    Share on Social Media

    শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি ‘প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন অফিস কনফারেন্স…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি