নালিতাবাড়ীতে ৪৪০ বস্তা ভারতীয় চিনিসহ ৪জন গ্রেপ্তার

 

আমিরুল ইসলাম, নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে চোরাই পথে আনা ভারতীয় প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ৪৪০ বস্তা ভারতীয় চিনিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সেই সাথে চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর সোয়া ৫টার দিকে পৌর শহরের আড়াইআনী বাজারের কালেমা চত্বর এলাকা থেকে এসব জব্দ করা হয়। জব্দ কৃত চিনি পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার বাঘাইতলা এলাকা থেকে ট্রাকযোগে নালিতাবাড়ীর দিকে নিয়ে আসছিল পাচারকারীরা। এসব চিনি ও যানবাহনসহ জড়িত ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার ভোরে হালুয়াঘাট উপজেলার বাঘাইতলা বাজারের চোরাকারবারী ব্যবসায়ী হারুন মিয়া চোরাই পথে আনা তার মালিকানাধীন ৫০ কেজি করে ৪৪০ বস্তা ভারতীয় চিনি একটি ট্রাক ও একটি পিকআপ ভ্যানে করে পাচার করছিল। গোপন খবরের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পৌরশহরের আড়াইআনী বাজার কালেমা চত্বরে অবস্থান নেয়। ভোর সোয়া ৫টার দিকে কালেমা চত্বর অতিক্রম করার সময় ট্রাক ও পিকআপ আটকে তল্লাসীকালে ভারতীয় ওইসব চিনির বস্তা পাওয়া যায়। পরে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাক ও পিকআপসহ ৪৪০ বস্তা চিনি জব্দ করা হয়। এসময় চোরাকারবারী হারুন মিয়া (৩৪), ট্রাক চালক সোহেল মিয়া (২৫), পিকআপ চালক শেখ ফরিদ (২২) ও হেলপার হৃদয় দাসকে (১৮) আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এবিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া বলেন, গ্রেপ্তারকৃত ৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে শেরপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুর প্রতিনিধি: নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬…

    Share on Social Media

    শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি ‘প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন অফিস কনফারেন্স…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি