জাতীয় ভলিবল ‘এ’ দলের সহকারী প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেলেন নালিতাবাড়ীর ফিরোজ

 

নালিতাবাড়ী প্রতিনিধি: বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতা (পুরুষ) ২০২৩ হতে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে জাতীয় ভলিবল ‘এ’ দল গঠনের জন্য সহকারী প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারমারী এলাকার কৃতি ভলিবলার ফিরোজ আলম। গত বুধবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

সুত্র জানায়, বাংলাদেশের খেলাধূলার বৃহত্তর স্বার্থে বাংলাদেশ পুলিশ সদস্য ও পুলিশ ভলিবল দলের সহকারী প্রশিক্ষক ফিরোজ আলমকে চলতি বছরের ৬ ডিসেম্বর হতে ২০২৪ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত জাতীয় ভলিবল এ দলের সহকারী প্রশিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত ফিরোজ আলম শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বারমারী এলাকার মরহুম আবদুল মজিদ সরকারের ছোট ছেলে। তিনি বিগত ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি পুলিশ ভলিবল দলে খেলাধূলায় অংশ গ্রহন করে দেশে ও বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেন। এ প্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ ভলিবল দলের সহকারী প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সর্বশেষ গত বুধবার (৬ ডিসেম্বর) জাতীয় ভলিবল ‘এ’ দলের (পুরুষ) সহকারী প্রশিক্ষক হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়।
এ প্রসঙ্গে ফিরোজ আলম বলেন, আমাকে জাতীয় ভলিবল ‘এ’ (পুরুষ) দলে সহকারী প্রশিক্ষক হিসেবে নিয়োগ দানের জন্য আমার উর্ধ্বতন কৃতর্পক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তারা আমার উপর যে দায়িত্ব অর্পন করেছেন এজন্য সকলের কাছে দোয়া ও সহযোগীতা চাই। আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াঙ্গনে দেশের সুনাম বয়ে আনতে পারি।

Share on Social Media
  • Related Posts

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুর প্রতিনিধি: নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬…

    Share on Social Media

    শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি ‘প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন অফিস কনফারেন্স…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি