শেরপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আঙ্গুরের মনোনয়ন দাখিল

 

নালিতাবাড়ী প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর ২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরীর সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মুহাম্মদ সাঈদ আঙ্গুর ইউএনও অফিসে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল পৌনে ৪টায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ইউএনও ইলিশায় রিছিল এর নিকট স্বতন্ত্র প্রার্থী হিসেবে দৈনিক বর্তমান কথা’র সহকারী সম্পাদক, ঢাকাস্থ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ মুহাম্মদ সাঈদ আঙ্গুর মনোনয়ন পত্র দাখিল করেন।

তিনি নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের সিধুলী গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। বর্তমানে তিনি ঢাকার বিশিষ্ট ব‍্যবসায়ী, ঠিকাদার ও মিডিয়া সহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছেন।

মনোনয়ন দাখিল কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান, সমাজ সেবক হাবিল উদ্দিন, জাফর আহমেদ, রিপন মিয়া, মিজানুর রহমান, আব্দুল লতিফ সহ অন্যান্য কর্মী সমর্থকরা। এর আগে তার নিজ নির্বাচনি এলাকা থেকে কর্মী সমর্থকদের এক বিশাল মোটরসাইকেল বহর উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেরপুর -২ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী সৈয়দ মুহাম্মদ সাঈদ আঙ্গুর সাংবাদিকদের বলেন, আমি নালিতাবাড়ীর সন্তান হিসেবে জনগণের ভোটে নির্বাচিত হলে নকলা-নালিতাবাড়ীর উন্নয়ন ও মানুষের খেদমত করবো।
আমি কোন দলীয় প্রার্থী না, সবার দোয়া ও ভোট চাই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে বিজয়ী হবো।

উল্লেখ্য – উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) সংসদীয় আসনে নারী-পুরুষসহ মোট ভোটার ৪ লাখ ১২ হাজার ৮ শ ৫৭ জন।

Share on Social Media
  • Related Posts

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুর প্রতিনিধি: নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬…

    Share on Social Media

    শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি ‘প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন অফিস কনফারেন্স…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি