প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন : মনোনয়নপত্র জমা কালে মতিয়া চৌধুরী

 

নালিতাবাড়ী প্রতিনিধি :আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর- ২ (নকলা-নালিতাবাড়ী) আসনে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এর আগে পৌরশহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বেগম মতিয়া চৌধুরী।

এসময় তিনি বলেন, আমরা বিশ্বাস করি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। আপনারা দোয়া করবেন তিনি যেন নির্বাচিত হয়ে তার গুরু দায়িত্ব পালন করতে পারেন।
তিনি আরো বলেন, আমি যদি আপনাদের কাজ করতে গিয়ে কোন ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিবেন। সেই সাথে আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিবেন। পরে সংসদ উপনেতা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইলিশায় রিছিলের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, হাজী মোশারফ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, প্রচার সম্পাদক ডাঃ বিল্লাল হোসেন চৌধুরী, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম, পৌর মেয়র আবুবকর সিদ্দিক এবং নকলা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।

উল্লেখ্য – উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) সংসদীয় আসনে নারী-পুরুষসহ মোট ভোটার ৪ লাখ ১২ হাজার ৮ শ ৫৭ জন।

Share on Social Media
  • Related Posts

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুর প্রতিনিধি: নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬…

    Share on Social Media

    শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি ‘প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন অফিস কনফারেন্স…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি