নালিতাবাড়ীর বারোমারী মিশনে তীর্থ উৎসব উদযাপন উপলক্ষে ব্রিফিং প্যারেড

 

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বারোমারী সাধু লিওর খ্রিস্টান ধর্মপল্লীতে দুই দিনব্যাপী ‘ফাতেমা রাণী মা মারীয়ার তীর্থোৎসব-২০২৩’ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ সংক্রান্ত ব্রিফিং প্যারডে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) বেলা ১২ টায় বারোমারী মিশন চত্বরে পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম এর সভাপতিত্বে তীর্থোৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণে ডিউটিতে নিয়োজিত হওয়ার পূর্বে দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে এই তীর্থ যাত্রার অনুষ্ঠানটি একটি ব্যতিক্রমধর্মী অনন্য অনুষ্ঠান হিসেবে আখ্যা দিয়ে অনুষ্ঠানের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা আমাদের পেশাগত দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। তিনি প্রত্যেকেই যেখানে দায়িত্ব পালন করবেন সেখানে সতর্কতা ও শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। তিনি আরো বলেন, ধর্মীয় অনুষ্ঠানগুলোর লক্ষ্যই হলো, যাঁরা ধর্মীয় কার্যাবলি পালন করতে আসছেন, তাঁদের সহযোগিতা করা এবং ভালো ব্যবহার করা।

শেরপুর জেলা শহর থেকে প্রায় ৩২ কিলোমিটার উত্তরে নালিতাবাড়ী উপজেলা ও ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেষা নৈসর্গিক পাহাড়ি পরিবেশের উপত্যকায় বারোমারী মিশন চত্বরে হলো ফাতেমা রাণীর তীর্থস্থল।

বারোমারী খ্রিস্টান ধর্মপল্লী ১৯৯৭ সালে পর্তুগালের ফাতেমা নগরের আদলে ও অনুকরণে এ তীর্থস্থল স্থাপন করা হয়। স্থাপনের পর থেকেই প্রতিবছর এখানে তীর্থোৎসব পালিত হয়ে আসছে। এই তীর্থোৎসবকে কেন্দ্র করে দেশ-বিদেশের হাজারো ভক্তের আগমনে প্রতি বছর অক্টোবর মাসের শেষ সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার অন্য রকম রূপ নেয় পাহাড়ি এই জনপদ।

ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ খোরশেদ আলম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও জেলা পুলিশ, রেঞ্জের বিভিন্ন ইউনিট হতে আগত বিভিন্ন পর্যায়ে পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুর প্রতিনিধি: নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬…

    Share on Social Media

    শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি ‘প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন অফিস কনফারেন্স…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি