ঝিনাইগাতীতে সহায়-সম্বলহীন ২৩২ জন নারী পেলেন এসডিএফ এর এককালীন আর্থিক অনুদান

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সহায়-সম্বলহীন ২৩২ জন নারীর মাঝে এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে ২৮ মার্চ মঙ্গলবার সকালে আহাম্মদনগর আব্দুল মান্নান দারুল কোরআন মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এককালীন অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোঃ আবুল হোসাইন। এসডিএফ ঝিনাইগাতী ৪নং ক্লাস্টারের ক্লাস্টার অফিসার হারাধন মহন্তের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসডিএফ এর শেরপুর জেলা ব্যবস্থাপক মোঃ মাহমুদ হাসান, জেলা প্রোগ্রাম অফিসার (আইসিবি) মোঃ ওবায়দুল্লাহ।

পরে উপজেলার পূর্ব গান্ধিগাঁও, দক্ষিণ ডেফলাই, মধ্য ডেফলাই, বাকাকুড়া, রাংটিয়া ও ভারুয়া গ্রামসহ ৬টি গ্রামসমিতির সহায় সম্বলহীন ২৩২ জন নারীকে জনপ্রতি ৯ হাজার টাকা করে মোট ২০ লাখ ৮৮ হাজার টাকা এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়।

Share on Social Media
  • Related Posts

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুর প্রতিনিধি: নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬…

    Share on Social Media

    শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি ‘প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন অফিস কনফারেন্স…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি