ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

ঝিনাইগাতী প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে নিহতের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পরে মিনি স্টেডিয়াম থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর–৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। তিনি বলেন, নিরপরাধ একজন ইসলামী নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত না হলে জনগণ রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মী, স্থানীয় আলেম-ওলামা এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি (বুধবার) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ার দখলকে কেন্দ্র করে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হন।
পরে ওইদিন রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম মারা যান। এ ঘটনায় শনিবার দুপুরে নিহতের স্ত্রী মারজিয়া বেগম বাদী হয়ে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে ২৩১ জনকে স্বনাম ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা রেজাউল করিম হত্যা : ৭৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের

    নিজস্ব প্রতিনিধি:  শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইগাতী থানায় হত্যা মামলা করা হয়েছে। মামলায় ২৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা রেজাউল করিম হত্যা : ৭৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা রেজাউল করিম হত্যা : ৭৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের

    শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

    শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা