শেরপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় ইউসিবির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ঐতিহাসিক কাটাখালী সেতুর পাশে অবস্থিত নাজমুল চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির শেরপুর শাখার ব্যবস্থাপক পার্থ সারথী ঘোষ, মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা ১৮ বছর বয়স’ এর আহ্বায়ক তুষার আল নূর প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউসিবি পিএলসির শেরপুর শাখার ব্যবস্থাপক পার্থ সারথী ঘোষ জানান, সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে যাওয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এ বছর সারাদেশে তালগাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে। কারণ উচ্চতা ও গঠন দিক থেকে তালগাছ বজ্রপাত নিরোধে সহায়ক। এ ছাড়া তালগাছ ভূমিক্ষয়, ভূমিধ্বস, ভূগর্ভস্থ পানির মজুত বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা এবং মেঘ আকর্ষণ করে বৃষ্টিপাত ঘটায়। এসব কারণে ইউসিবি তালগাছ রোপণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। এর অংশ হিসেবে ইউসিবির উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার ১০টি স্থানে তালগাছসহ বিভিন্ন প্রজাতির এক হাজার গাছের চারা রোপণ করা হবে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি