শেরপুরের গারো পাহাড়ের জঙ্গলে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

 

নিজস্ব প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের বনরাণী সংলগ্ন এলাকায় সীমান্ত সড়কের পাশে জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯নভেম্বর) সকালে স্থানীয় এক নারী মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী ও পুলিশকে খবর দেন।

পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া যায়। মুখমণ্ডল বিবর্ণ হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের সঙ্গে একটি স্যামসাং বাটন মোবাইল, বাংলালিংক কোম্পানির দুটি সিম কার্ড এবং একটি চশমা উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এবং ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২–৩ দিন আগে অজ্ঞাতনামা ওই নারীকে হত্যা করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে।

পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সঙ্গে থাকা মোবাইলটি সক্রিয় করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

 

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি