শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি
শেরপুর জেলা বিএনপির অধীন শ্রীবরদী উপজেলা ও পৌরসভা এবং ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে জেলা আইনজীবী সমিতির হলরুমে এসব কমিটির নাম ঘোষণা করেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ও সদস্যসচিব এ বি এম মামুনুর রশীদ পলাশ। প্রতিটি কমিটিই ১০১ সদস্যবিশিষ্ট।
ঘোষিত কমিটির মধ্যে শ্রীবরদী উপজেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হয়েছেন দলের সাবেক সভাপতি মো. আব্দুর রহিম দুলাল ও সদস্যসচিব নির্বাচিত হয়েছেন মো. আব্দুল্লাহ আল মামুন দুলাল। শ্রীবরদী পৌর বিএনপির আহবায়ক নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল ও সদস্যসচিব নির্বাচিত হয়েছেন এস এম সোহান। আর ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হয়েছেন শাজাহান আকন্দ ও সদস্যসচিব নির্বাচিত হয়েছেন লুৎফর রহমান।
অনুষ্ঠানের শুরুতে জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, বিএনপি বড় দল। তাই অনেকেই প্রার্থী ছিলেন, প্রতিদ্বন্দ্বিতাও বেশি। তবে যারা ত্যাগী নেতা, তাদের অবশ্যই মূল্যায়ন করা হবে। তিনি দল ও দেশের স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান।
এসময় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি