ঝিনাইগাতীতে “আমাদের আইন” মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

“ক্রীড়ার সাথে যুক্ত হই, মাদক থেকে মুক্ত রই” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে “আমাদের আইন” মিনিবার ফুটবল টুর্নামেন্ট সিজন-১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট শনিবার রাত ১১ টায় ঝিনাইগাতী উপজেলার তেতুলতলা বাজারে ইকরা ডিজিটাল স্কুল মাঠে ঘাগড়া কবিরাজপাড়া যুব সমাজের আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত ফাইনাল খেলায় মানবাধিকার সংস্থা “আমাদের আইন”, শেরপুর জেলা শাখার চেয়ারম্যান মোঃ নাজমুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নকলা চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম।

মানবাধিকার সংস্থা “আমাদের আইন” শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক এপেক্সিয়ান মো. আলমগীর হোসাইন এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর খেলাঘর কমিটির সাধারণ সম্পাদক নন্দ সাহা, খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর তাজ কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতি ঝিনাইগাতী উপজেলা শাখার সেক্রেটারী মোঃ শাহজালাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতিবান্ধা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আঙ্গুর ইসলাম, ৬নং হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ হযরত আলী, তেতুলতলা ইকরা ডিজিটাল স্কুলের অধ্যক্ষ মোঃ আক্তারুজ্জামান কাজল, শেরপুর সদর উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ হযরত আলী, ঘাগড়া মন্ডলপাড়া বিশিষ্ট সমাজসেবক মোঃ ইমরান সরকার, তেতুলতলা বাজারের বিশিষ্ট ক্যাবল ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আহসান হাবীব পারুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।

উক্ত ফাইনাল খেলায় অংশ নেয় শেরপুর টিম বনাম কাটাখালী টিম। খেলায় কাটাখালী টিমকে ২-১ গোলে পরাজিত করে শেরপুর টিম বিজয় অর্জন করে। পরে বিজয়ী টিমকে ট্রফি তুলে দেন অতিথি গণ।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি