ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন প্রশাখা’র দুই দশক পূর্তি উদ্‌যাপন

হারুন অর রশিদ দুদু :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন প্রশাখা’র দুই দশক পূর্তি উদ্‌যাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, তথ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, সম্মাননা প্রদান, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে প্রশাখা’র সভাপতি শশাংক রায় শঙ্করের সভাপতিত্বে নাজমুল হাসান রাজু ও রহমত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুরের পরিবেশবিদ ও সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া। এছাড়াও আলোচনায় অংশ নেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল করিম ও ডা. সাইফুল আমিন মুক্তা, বনগাঁও জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, শিকড় ঝিনাইগাতীর সভাপতি আব্দুল আওয়াল, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলী, কর কমিশনের পরিদর্শক আমিনুল ইসলাম আকাশ, প্রশাখার উপদেষ্টা শিক্ষক মাসুদ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুম বিল্লাহ, ইউপি সদস্য ও সাংবাদিক জাহিদুল হক মনিরসহ অন্যান্যরা। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, “আমি ঝিনাইগাতীতে যোগদানের পর স্বেচ্ছাসেবী সংগঠন প্রশাখা’র বেশ কয়েকটি মানবিক কার্যক্রমে অংশ নিযেছি। দীর্ঘদিন যাবৎ সংগঠনটি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ করে আসছে। এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।” অনুষ্ঠানের অংশ হিসেবে বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দুই দশক পূর্তির আয়োজন সমাপনী করা হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি