বাংলাদেশ স্কাউটস ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে কাব কার্নিভাল অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে দিনব্যাপী কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন সোমবার সকালে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহনে   সারাদেশের ন্যায় কাব কার্নিভাল ২০২৫ উদযাপিত হয়।

ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ আলী খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস ঝিনাইগাতী উপজেলা শাখার কমিশনার মোঃ আব্দুল হান্নান, বাংলাদেশ স্কাউটস ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রুহুল আলম তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার ফারহানা পারভীন, জেলা স্কাউটস লিডার ও জেলা প্রতিনিধি হারুন অর রশীদ, লিডার ট্রেইনার ও আঞ্চলিক প্রতিনিধি হারুন অর রশীদ, উপজেলা কাব লিডার মোঃ আব্দুর রব হারুন।

এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ অনেকেই অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের জন্য দিনটি ছিল অত্যন্ত আনন্দের এবং উপভোগ্য। এক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরেক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে এবং একে অপরের সাথে মিলে মিশে একাকার হয়ে বিভিন্ন খেলাধুলা ও বিভিন্ন কাজে অংশ গ্রহণ করে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। বিশেষ করে রিং ছোড়া,তীর নিক্ষেপ, আইন নৃত্য, বালতিতে বল নিক্ষেপ, টার্গেট হিট,মাছ শিকার এ খেলাগুলোতে অংশ গ্রহণ করে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দমুখর সময় কাটান।

৩০ টি বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থীদের নিয়ে গঠিত ৩০টি ইউনিট এতে অংশ নেয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, জেলা স্কাউট লিডার ও জেলা প্রতিনিধি হারুন অর রশীদ।

 

 

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি