ঝিনাইগাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

হারুন অর রশিদ দুদু :
‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে সপ্তাহব্যাপী শুরু হওয়া জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৩ জুন মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। আবাসিক মেডিকেল অফিসার ডা. সাদ্দাম হোসেনের সঞ্চালনায় এসময় পুষ্টি বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, মেডিকেল অফিসার এম ও এমসি এইচ এফপি ডা. জুনিয়র তাহের রেনেসাঁ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলী, সাংবাদিক এসকে সাত্তার প্রমুখ। এসময় ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমীনসহ পুষ্টি কমিটির সদস্য, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। চিত্রাঙ্কন, কুইজ ও উপস্থিত বক্তৃতাসহ ৫টি ক্যাটাগরিতে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ২১ জনকে পুরস্কার প্রদান করা হয়। ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহের অনুষ্ঠানমালায় ছিল, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ খাদ্য ও সচেতনতা বিষয়ক আলোচনা।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি