ঝিনাইগাতীতে হাতির আক্রমণে নিহত ২ পরিবারকে আর্থিক অনুদানসহ খাদ্যসামগ্রী প্রদান করলেন ইউএনও আশরাফুল আলম রাসেল

হারুন অর রশিদ দুদু :
শেরপুরের ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে নিহত আজিজুর রহমান আকাশ ও এফিলিস হাগিদকের পরিবারের মাঝে ২৫ হাজার টাকা করে দুই পরিবারকে ৫০ হাজার টাকার চেক ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। ২২ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল নিহত দুই পরিবারের বাড়িতে উপস্থিত হয়ে নিহতদের পরিবারের মাঝে চেক ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও ইউএনও নিহত পরিবারের মাঝে দুই বান্ডেল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা এবং ভিডব্লিউবিসহ বিভিন্ন সরকারি সুবিধা প্রদানের আশ্বাস দেন। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকদের বিভিন্ন ফসলের ক্ষেত ও গজনী বিটের স্টাফ ব্যারাক সরেজমিনে পরিদর্শন করেন। উল্লেখ্য, গত ২০ মে মঙ্গলবার দিবাগত রাতে শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকার গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে কৃষক আজিজুর রহমান আকাশ ও অটোরিকশা চালক এফিলিস হাগিদক মারা যান।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরের সময়ের সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম রাজুর ঈদ শুভেচ্ছা

    শেরপুরের সময়ের সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম রাজুর ঈদ শুভেচ্ছা

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারবর্গের নিকট ঈদ উপহার প্রদান করেন শেরপুর পুলিশ সুপার