ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৩০০ বোতল ভারতীয় মদ উদ্ধার

হারুন অর রশিদ দুদু :
শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৩০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। ১৭ মে শনিবার সকাল সাড়ে ১০টায় নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় ৭টি ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। তবে মাদক চোরাকারবারিদের কাউকে আটক করা যায়নি। থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে চোরাই পথে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় মদ সীমান্ত এলাকার রাংটিয়া দিয়ে বাংলাদেশে আনে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীনের নির্দেশে এসআই হাসেম, আব্দুল ওহাব ও এএসআই শামছুলসহ একদল পুলিশ অভিযান চালায়। এসময় মাদক চোরাকারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মুখের মেইন রোডের পূর্ব পার্শ্বের ফজুরা বেগমের বাড়ির আমগাছের নিচে ৩০০ বোতল ৭টি ব্রান্ডের ভারতীয় মদ ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় পুলিশ এ মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ টাকা বলে জানা গেছে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি