ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

“নেতা নয়, নীতির পরিবর্তন চাই” এই প্রতিবাদ্যকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬এপ্রিল)বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সভাকক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা শাখার আহবায়ক আলহাজ্ব হাফেজ মাওলানা আশরাফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা ফারুক আহম্মেদ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা শাখার সদস্য সচিব মাওলানা মো. ইব্রাহীম খলিল ও ধানশাইল ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা আতাউর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ফখরুদ্দিন রাজী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মোজাহিদ কমিটি ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. মফিজদ্দিন মাস্টার, সেক্রেটারী ক্বারী মো. আব্দুস সালাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি হাফেজ ক্বারী আশেকে এলাহী, উপজেলা সভাপতি আলহাজ্ব মাওলানা রেদুয়ান বিল্লাহ, সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সেক্রেটারি মো. সাইদুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান প্রমূখ।

উক্ত সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা শাখার সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত সম্মেলনে প্রস্তাব সমর্থনের মাধ্যমে আগামী দু’বছরের জন্য আলহাজ্ব হাফেজ মাওলানা আশরাফুল ইসলামকে সভাপতি, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আবু সালেহ সিদ্দিকী ও মাওলানা মো. ইব্রাহীম খলিলকে সহ-সভাপতি এবং হাফেজ মাওলানা আতাউর রহমান আজাদীকে সাধারণ সম্পাদক করে ৩৫সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার পর উক্ত কমিটিকে শপথ বাক্য পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা ফারুক আহম্মেদ।
শপথ বাক্য পাঠের পর বিশ্বে সকল মুসলিম জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা রেজাউল করিম হত্যা : ৭৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা রেজাউল করিম হত্যা : ৭৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের