ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ : ব্যবসায়ীকে জরিমানা

শেরপুরের ঝিনাইগাতীতে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ১৬ এপ্রিল বুধবার দুপুরে শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ও ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের পরিচালনায় সরকার কর্তৃক নিষিদ্ধ অবৈধ পলিথিন শপিং ব্যাগ এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫(সংশোধিত,২০১০) এর ১৫(১) এর ৪(খ) অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা আদায় করা হয়।

এসময় ঝিনাইগাতী বাজারে ফরিদ স্টোরে ২৩৫ কেজি পলিথিন জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল আলম রাসেল।

এসময় প্রসিকিউশন প্রদান করেন শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।

উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ঝিনাইগাতী থানার পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।

জনস্বার্থে পরিবেশ দূষণ রোধে সরকার কর্তৃক নিষিদ্ধ অবৈধ পলিথিন শপিং ব্যাগ এর বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে জানানো হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি