ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে এক জনের ৪৫ দিনের জেল

শেরপুর জেলার ঝিনাইগাতীতে প্রকাশ্যে মাদক মাদক সেবন ও চিৎকার চেঁচামেচি করে জনশান্তি বিনষ্ট করার দায়ে ঝিনাইগাতী উপজেলার বন্দভাটপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র শহিদুল ইসলামকে ৪৫ দিনের জেল ও ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

১ জুন ২০২৩ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল কবীর এ সাজা প্রদান করেন। বৃহস্পতিবার উপজেলা সদরের খৈলকুড়া এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের সময় শহিদুলকে হাতেনাতে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মোঃ জসিম উদ্দিন।

 

এসময় তার পকেট থেকে ৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। পরে শহিদুলের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন তিনি। প্রসিকিউশন দাখিলের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর, প্রকাশ্যে মাদক সেবনের দায়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী আসামীদেরকে ৪৫ দিনের কারাদন্ড এবং ৫০ টাকা অর্থদণ্ডে দন্ডিত করেন। ঝিনাইগাতী থানা পুলিশ বাহিনী অভিযানে সহযোগিতা প্রদান করেন।

 

এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনা গ্রহণ করেছে। মাদক সেবনের মাধ্যমে একদিকে যেমন স্বাস্থ্য ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তেমনি একটি পরিবারে অশান্তি নেমে আসে।

 

এজন্য তিনি সকলকে মাদকের বিরুদ্ধে কাজ করার জন্য দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, জনস্বার্থে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি