শেরপুরের গজনীতে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে আলোচনা সভা: হাতি সুরক্ষায় বন্যহাতি হত্যা বন্ধে সকলের সহযোগিতা কামনা

 

বিশেষ প্রতিনিধি, শেরপুর;
আন্তর্জাতিক বন দিবস উদ্যাপন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঝিনাইগাতীর গজনী অবকাশ এলাকার বনরানী রিসোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আ ন ম আব্দুল ওয়াদুদ। এতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সহকারী একান্ত সচিব আশিকুর রহমান সামি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম রাসেল।


সভায় প্রধান অতিথি ময়মনসিংহের ডিএফও আ ন ম আব্দুল ওয়াদুদ বলেন, বন্যহাতি গারোপাহাড়ের ‘ফ্ল্যাগশীপ’ বন্যপ্রাণী। এশিয়ান অ্যালিফ্যান্ট প্রজাতির এই হাতি বিপন্নপ্রায় প্রজাতির একটি বন্যপ্রাণী।
তিনি বলেন, হাতি বাঁচলে গারোপাহাড় বাঁচবে। সাম্প্রতিককালে শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। বন বিভাগের পক্ষ থেকে হাতি বা বন্যপ্রাণী দ্বারা ক্ষতিগ্রস্ত জানমালের ক্ষতিপূরণ প্রদান করা হচ্ছে। তাই হাতির দল লোকালয়ে নেমে আসলে তাদেরকে উত্যক্ত না করে পাহাড়ে ফিরে যাওয়ার বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন। সেইসঙ্গে বন এবং হাতি সুরক্ষায় বন্যহাতি হত্যা বন্ধে সকলের প্রতি অনুরোধও জানান তিনি।


সভায় স্থানীয় অ্যালিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্য, গারো পাহাড়ের গজনীতে সৃজিত বনবাগানের উপকারভোগী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

    শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

    শেরপুরের সময়ের সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম রাজুর ঈদ শুভেচ্ছা

    শেরপুরের সময়ের সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম রাজুর ঈদ শুভেচ্ছা

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত