শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুতায়িত হয়ে পবিসের এক শ্রমিকের মৃত্যু

 

বিশেষ প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতীতে পল্লী বিদ্যুতের লাইন মেরামতকালে বিদ্যুতায়িত হয়ে মো. মিলন মিয়া (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। মিলন মিয়া ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার চেংমারী ঝারবাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা দেড়টার দিকে মিলন মিয়া জারুলতলা গ্রামে খুঁটির উপরে ওঠে পল্লী বিদ্যুতের আওতাধীন বিদ্যুতের লাইন মেরামতের কাজ করছিলেন। এ সময় লাইনের তারে আকস্মিকভাবে বিদ্যুৎ চলে এলে মিলন মিয়া বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং তাঁর মরদেহ খুঁটির ওপর ঝুলতে থাকে। এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে ঝিনাইগাতী ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বৈদ্যুতিক খুঁটির ওপর থেকে মিলন মিয়ার লাশ উদ্ধার করেন। পরে ঝিনাইগাতী থানার পুলিশও ঘটনাস্থলে যান।

শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) বলেন, প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন, লোডশেডিং চলাকালে ‘শাটডাউন’ না নেওয়ায় এ ধরনের একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য ঠিকাদারের লোকজন না পল্লী বিদ্যুতের কেউ দায়ী তা জানার জন্য তদন্ত করে দেখা হচ্ছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বিদ্যুৎস্পৃষ্টে একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা হবে। মৃতব্যক্তির মরদেহ থানা হেফাজতে রয়েছে। তাঁর স্বজনদের সঙ্গে কথা বলে লাশ হস্তান্তরের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি