ঝিনাইগাতীতে প্রাথমিক শিক্ষক সমিতির কাংশা ইউনিয়ন শাখার কমিটি গঠন

 

প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইগাতী উপজেলা শাখার উদ্যোগে কাংশা ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫ ফেব্রুয়ারী বুধবার বিকালে পূর্ব কাংশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন কে সভাপতি এবং দুপুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মনিরুজ্জামান (মনির) কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি কার্য্যকরী কমিটি গঠন করা হয়।

এসময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি এস এম রমজান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসাইন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখার সভাপতি মো: মিজানুর রহমান (মিজান)।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা কমিটির নির্বাহী সম্পাদক মো: তাজুল ইসলাম, সহ-সভাপতি ও প্রধান শিক্ষক মো: শুকুর আলী,উপদেষ্টা ও প্রধান শিক্ষক মো: আব্দুর রহিম, সম্মানিত উপদেষ্টা ও প্রধান শিক্ষক মো: মাসুদুর রহমান মাসুদ, উপদেষ্টা ও প্রধান শিক্ষক ইব্রাহিম কবির, প্রধান শিক্ষক ও উপদেষ্টা মো: সাদেক আলী,কাব স্কাউটিং সম্পাদক মো: গোলাম মোস্তফা, সমাজ কল্যাণ সম্পাদক মো: হাদিউল ইসলাম শাহীন, প্রধান শিক্ষক মোন দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক মো: কামাল উদ্দিন, প্রধান শিক্ষক মো: আনিছুর রহমান, প্রধান শিক্ষক মো: ওসমান গনি, প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক মো: আব্দুল ওয়াহেদ,প্রধান শিক্ষক কামরুন্নাহার।

এছাড়াও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, মো: আবু হানিফ, ফাইয়্যেজা বেগম, বিনিয়ারা বেগম, জাহানারা মনি, সাবিনা ইয়াসমিন, মো: ইউসুফ আলী সহ অনেকেই।

এসময় প্রধান অতিথি মিজানুর রহমান মিজান সকলকে ভেদাভেদ ভুলে এককাতারে এসে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইগাতী উপজেলার সভাপতি এস,এম রমজান ও সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসাইন এর হাতকে শক্তিশালী করে এগিয়ে যাওয়ার জন্য জোড়ালো আহবান জানান।

তিনি বলেন, ৫ই আগষ্টের পর থেকে সারা দেশ ব্যাপী কমিটি বিলুপ্ত পূর্বক নতুন কমিটি গঠিত হয়েছে।যারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কমিটি সহ সকল জেলা ও উপজেলা কমিটি গঠিত হয়েছে এবং এ সকল কমিটিতে সকল শিক্ষকদের এক কাতারে এসে কাজ করার নজীর সৃষ্টি হয়েছে।

কেন্দ্রীয় কমিটির অনুমতি ব্যতীত কেও যদি নিজেদের কে অসাংবিধানিক ও অসাংগঠনিক উপায়ে নিজেদেরকে প্রমোট করার অপচেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা গ্রহণ করা হবে।

সর্বোপরি সকলে মিলে একসাথে থেকে শিক্ষকদের ন্যায্য দাবী আদায় ও মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়ার সু পরামর্শ দেন তিনি।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি