ঝিনাইগাতীতে শ্রমিক দলের তিন নেতাকে বহিষ্কার: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

 

বিশেষ প্রতিনিধি:

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা শ্রমিক দলের তিন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া এই তিন নেতা হলেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের ঝিনাইগাতী উপজেলা আহবায়ক কমিটির সদস্যসচিব ও সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক মোল্লা, আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক হোসেন আলী এবং ঝিনাইগাতী সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. ফারুক মিয়া।

শনিবার রাতে শেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি মো. শওকত আলী ও সাধারণ সম্পাদক শাহ মো. আশরাফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাঁদের বহিষ্কার করা হয়। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকার অভিযোগে উপজেলা শ্রমিক দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
রোববার সকালে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মো. আশরাফুল ইসলাম বলেন, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উল্লিখিত তিনজনকে বহিষ্কার করা হয়েছে।

শ্রমিক দল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়। দলের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক মোল্লাকে আহবায়ক কমিটির সদস্য সচিব করা হয়। কিন্তু এমদাদুল হক মোল্লা ও তাঁর সমর্থকেরা আহবায়ক কমিটি প্রত্যাখান করেন। সেইসঙ্গে গত ৩১ অক্টোবর বৃহস্পতিবার রাতে এমদাদুল হক মোল্লার সমর্থকেরা উপজেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহিম ও কাংশা ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে মারধর করেন। অধিকন্তু একই ঘটনাকে কেন্দ্র করে গত ১ নভেম্বর শুক্রবার সকালে আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আবু সাঈদকেও মারধর করেন এমদাদুল হক মোল্লার সমর্থকেরা। পরে শুক্রবার বিকেলে সদ্য বহিষ্কার হওয়া সদস্যসচিব এমদাদুল হক মোল্লার নেতৃত্বে উপজেলা সদরে একটি ঝাড়ু মিছিল করা হয়। এসব কারণে ও সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আহবায়ক কমিটির সদস্য সচিব এমদাদুল হক মোল্লাসহ তিনজনকে বহিষ্কার করা হয় বলে দলীয় সূত্র জানায়।

তবে বহিষ্কৃত সদস্যসচিব ও সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক মোল্লা সকল অভিযোগ অস্বীকার করেছেন। রোববার দুপুরে তিনি বলেন, শ্রমিক দলের জেলা কমিটি অগঠনতান্ত্রিক ও অগণতান্ত্রিকভাবে সংগঠনের উপজেলা কমিটি বিলুপ্ত করেছেন।এর প্রতিবাদ করায় তাঁকে দল ও সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যা জেলা কমিটির এখতিয়ার বহির্ভূত। এ বিষয়ে পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বিস্তারিত জানাবেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি