শিকড় ঝিনাইগাতী, শেরপুর অফিসার্স ফোরাম, আই.সি.ডি.ডি.আর.বি ঢাকা ও ইউএসএআইডির আয়োজনে ফ্রি হেল্থ ক্যাম্প ও ঔষধ বিতরণ

হারুন অর রশিদ দুদু :
শেরপুর জেলার ঝিনাইগাতীতে শিকড় ঝিনাইগাতী, শেরপুর অফিসার্স ফোরাম, আই.সি.ডি.ডি.আর.বি ঢাকা ও ইউএসএআইডির আয়োজনে ফ্রি হেল্থ ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। “পারস্পরিক সহযোগিতা উষ্ণ আন্তরিক আবেশে আসুন আলোকিত হই, আলোকিত করি”-এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে ২০ অক্টোবর রবিবার দিনব্যাপী ডা. সেরাজুল হক টেকনিক্যাল এন্ড কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ২ হাজার রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেন। স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় ঝিনাইগাতীর সভাপতি আব্দুল আওয়ালের সার্বিক তত্ত্বাবধানে শিকড় ঝিনাইগাতীর সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, শিকড় ঝিনাইগাতীর সাধারণ সম্পাদক ও জামালপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সাইফুল আমিন মুক্তা, শিকড় ঝিনাইগাতীর সমাজকল্যাণ সম্পাদক ও সহকারী অধ্যাপক ডা. আব্দুল করিমসহ ২৩ জন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারগণ দিনব্যাপী বিনামূল্যে এ চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন। ফ্রি হেল্থ কার্যক্রম পরিদর্শন করেন, শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ। উল্লেখ্য, গত ৪ অক্টোবর ২০২৪ ঝিনাইগাতীতে অতি বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে বন্যাজনিত কারণে বিভিন্ন রোগবালাই মানুষের মধ্যে দেখা দেয়। এরই অংশ হিসেবে বৃহৎ এ কার্যক্রম হাতে নেয় সংগঠনগুলো।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি