ঝিনাইগাতিতে বিএনপির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ঢেউটিন বিতরণ

 

বিশেষ প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দিয়েছে বিএনপি। শনিবার (১৯ অক্টোবর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এ ঢেউটিন ও অর্থ সহায়তা বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ্য মো. মাহমুদুল হক রুবেল।

পরে ক্ষতিগ্রস্ত ১৯ পরিবারের মাঝে ১ বাণ্ডেল ঢেউটিন ও ৩ হাজার টাকা প্রদান করেন তিনি। এ ছাড়া উপস্থিত অসহায়দের মাঝে জামা-কাপড় ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু রায়হান রূপন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ প্রমুখ।

বন্যার পর থেকে উপজেলার বিভিন্ন এলাকার দুর্গত ৭ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ৬ হাজার মানুষের মাঝে তিন লাখ টাকা বিতরণ করেন সাবেক এ সংসদ সদস্য।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, বন্যার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের জন্য কাজ করে যাচ্ছি। এখন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আমাদের সেবামূলক কাজ অব্যাহত থাকবে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি