ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে স্টার্ট ফান্ড বাংলাদেশের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

হারুন অর রশিদ দুদু :

শেরপুর জেলার ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি মানবিক সহায়তা প্রকল্পের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৬ অক্টোবর বুধবার দুপুরে গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘স্টার্ট ফান্ড বাংলাদেশ’-এর অর্থায়নে কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের কারিগরি সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বিতরণ অনুষ্ঠানে গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশের সভাপতিত্বে ও লেমন মানখিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কারিতাস সীডস প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মি. দুলেন আরেং। এছাড়াও বিতরণ কার্যক্রমে আরও বক্তব্য রাখেন, কারিতাসের টিম লিডার জানিয়েল রিতু স্নাল, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মমিনসহ ইউপি সদস্যগণ। এসময় স্টার্ট ফান্ড বাংলাদেশ ও কারিতাসের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। সভা শেষে গৌরীপুর ইউনিয়নের ২৬৫ জন পরিবারকে শর্তহীন নগদ ৬ হাজার করে টাকা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ঢাকনাসহ বালতি ১টি, প্লাস্টিকের মগ (১.৫ লিটার) ১টি, গোসলের সাবান (১৫০ গ্রাম) ২টি, ডিটারজেন্ট পাউডার (৫০০ গ্রাম) ২ প্যাকেট, স্যানিটারি ন্যাপকিন ১ প্যাকেট এবং ওআরএস ৫টি।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি