ঝিনাইগাতীতে অংশগ্রহণমূলক গণতন্ত্র, শান্তি ও সামাজিক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা

ঝিনাইগাতী প্রতিনিধি :
‘হাতে হাত ধরি, সম্প্রীতির দেশ গড়ি’- এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আস্থা প্রকল্পের অংশগ্রহণমূলক গণতন্ত্র, শান্তি ও সামাজিক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট সোমবার সকালে ঝিনাইগাতী বিআরডিবি হল রুমে উপজেলা যুব ফোরাম ঝিনাইগাতীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। যুব ফোরাম সদস্য সোহাগ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুব ফোরামের আহ্বায়ক মো. সোহেল রানা। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল হাশেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ঝিনাইগাতী উপজেলার সভাপতি রবেতা ম্রং, সাধারণ সম্পাদক জীবন কুমার চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, যুব ফোরাম সদস্য রবেন নকরেক, চৈতী ঘাগরা, মেহেদী হাসান রাব্বি, আস্থা প্রজেক্টের জেলা সমন্বয়কারী ফিরোজ আহমেদ প্রমুখ। বক্তারা তাদের বক্তৃতায় বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। তেমনি ঝিনাইগাতী উপজেলায় আমরা আদিবাসী সহ সকল ধর্মের লোকজন অত্যন্ত সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলে আসছি। সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতিতে এই সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক যেন নষ্ট না হয় সেজন্য যুব ফোরাম সহ সমাজের সকল স্তরের নাগরিকদের সতর্ক থাকতে হবে। বর্তমান সময়ে এই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রাসঙ্গিক বিষয়ের মিটিং আয়োজন করায় বক্তারা যুব ফোরাম ও আস্থা প্রকল্পকে ধন্যবাদ জানান। দুপুরে একই ভেন্যুতে উপজেলা যুব ফোরাম এর সক্রিয়করণ বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় যুব ফোরাম সদস্যদের আবাসিক প্রশিক্ষণ ও পরবর্তী তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান