ঝিনাইগাতীর গৌরীপুর ও মালিঝিকান্দা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপি শহিদুল

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ও মালিঝিকান্দা ইউনিয়নে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সরেজমিনে পরিদর্শন করলেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। এসময় তার সাথে ছিলেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়সহ দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিগণ। পরিদর্শন শেষে গৌরীপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এমপি শহিদুল ইসলাম বলেন, পর্যায়ক্রমে দুই উপজেলার প্রতিটি ইউনিয়নে যে সকল রাস্তাঘাট অতি জরুরি, সেই রাস্তাঘাটগুলো আগে পাকাকরণের ব্যবস্থা করা হবে। এর আগে ঝিনাইগাতী উপজেলার মহারশী নদীতে বেড়িবাঁধ ও শ্রীবরদী উপজেলার সোমেশ্বরী নদীর ব্রিজ নির্মাণ জরুরি হয়ে পড়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান