কৃষি অফিসের আয়োজনে ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

শেরপুরের ঝিনাইগাতীতে ২০২৪-২৫ মৌসুমে রোপা আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ২৯ জুন শনিবার বেলা ১২টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জহুরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণসহ কৃষক-কৃষাণীগণ। ওই সময় ২০২৪-২৫ মৌসুমে রোপা আমন ধানের উফশী জাতের বীজ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১৪০০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। কৃষি প্রণোদনার মধ্যে ছিল, ৫ কেজি উফশী জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান