শেরপুরের ঝিনাইগাতি বিলে নৌকা উল্টে মেডিকেল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

 

বিশেষ প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নের গজারমারী বিলে  নৌকা ভ্রমণে গিয়ে বিলের মধ্যে নৌকা উল্টে ডুবে মারা গেছে রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মোশারফ হোসেন মিল্টন ও তারই বন্ধু আমানুল্লাহ আমান। এছাড়াও পানিতে ডুবে অসুস্থ হয়ে পড়েছে আরও তিন বন্ধু।

শুক্রবার (২১ জুন) নামাজের পর  উপজেলার কান্দুলি গ্রামের গজারমারী বিলে নৌকা উল্টে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- রংপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও কান্দুলি গ্রামের সোহরাব আলীর ছেলে মোশারফ হোসেন (২১) মিল্টন এবং একই গ্রামের সাদা মিয়ার ছেলে আমানুল্লাহ আমান (১৭)।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বেলা আড়াইটার দিকে কান্দুলি গ্রামের ৮ বন্ধু মিলে ঈদের আনন্দ করতে নৌকা ভাড়া করে গজারমারী বিলের নলাডুবা এলাকায় ঘুরতে যায়। নলাডুবায় গিয়ে আনন্দ করা অবস্থায় নৌকাটি ভারসাম্য হারিয়ে ফেলে উল্টে যায়। এতে ৮ বন্ধুকে নিয়ে ঘটনাস্থলেই ডুবে যায় নৌকাটি। পরে তাদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে গিয়ে উদ্ধারে নামেন। তবে ততক্ষণে মেডিকেল শিক্ষার্থী মিল্টন মারা যায়। অপর বন্ধুদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আমানুল্লাহ। অসুস্থ হয়ে পড়ায় অপর তিন বন্ধুকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য ৩ বন্ধু সুস্থ রয়েছে।

স্থানীয় ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ও ঝিনাইগাতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

    শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

    শেরপুরের সময়ের সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম রাজুর ঈদ শুভেচ্ছা

    শেরপুরের সময়ের সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম রাজুর ঈদ শুভেচ্ছা

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত