ঝিনাইগাতীতে প্রশাখা’র আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, মেধাবী অন্বেষণ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে প্রশাখা’র আয়োজনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, কলেজ পর্যায়ে মেধাবী অন্বেষণ, স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন বুধবার বিকেলে ঝিনাইগাতী মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী কল্যাণ সমিতির হল রুমে প্রশাখা’র সভাপতি হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে ও প্রশাখা’র সাধারণ সম্পাদক কাজল মিয়ার সঞ্চালনায় এ সংবর্ধনা, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রশাখা’র উপদেষ্টা ও পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার ঝিনাইগাতীর কৃতি সন্তান রোকনুজ্জামান খান, ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলীসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ। ওই সময় বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ৪৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ৫ জন এবং স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় উত্তীর্ণ ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতার বিষয় ছিল, “সামাজিক মূল্যবোধের অবক্ষয়ই-কিশোর অপরাধের জন্য দায়ী”। উল্লেখ্য, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত এ সংগঠনটি, ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ঝিনাইগাতী উপজেলায় রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান, বিতর্ক ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, গণিত উৎসব, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস মুখি করতে শতভাগ উপস্থিতি পুরস্কারসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং রোগ সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান