দুই শতাধিক পরিবারের মুখে হাসি ফুটালো ‘ভয়েস অব ঝিনাইগাতী’

ঈদের এই আনন্দোৎসবকে আরো রঙিন করতে এবং ঈদ আনন্দ ভাগাভাগি করতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৫ জুন শনিবার সকাল ১১টার দিকে ঝিনাইগাতী থানা এলাকায় এসব খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় দেওয়া এসব খাদ্যসামগ্রীতে ছিল পোলাও চাল, সেমাই, চিনি, তেল, সাবান, পিঠা, মুড়ি, পিঁয়াজ, আলু ও ডাল। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির। এতে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইগাতী থানা অফিসার ইনচার্জ মো. বছির আহমেদ বাদল ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রকিবুল ইসলাম রুকন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি মো. আব্দুস সামাদ, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক মো. নাইম ইসলাম, আয়োজক সংগঠনের সিনিয়র সহসভাপতি সাংবাদিক মো. মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সদস্য জুয়েল, লিখন, মিলন, নয়ন প্রমুখ। রামেরকুড়া এলাকার রওশানারা বেগম বলেন, ‘এই পোলারা (ছেলেরা) ঈদ আইলেই, অনেক কিছু দেয়। এবার ঈদের মধ্যেও অনেকগুলো খাবার দিল। দোয়া করি, আল্লাহ তাগোরো ভালা করুক।’ আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, ‘ঈদকে কেন্দ্র করে বিভিন্ন বয়সী মানুষের থাকে নানান আয়োজন ও উৎসাহ-উদ্দীপনা। কিন্তু, সমাজের কিছু সুবিধাবঞ্চিত মানুষের কাছে ঈদের এই আনন্দ সেভাবে অনুভূত হয় না। সমাজের সেই অসহায় হতদরিদ্র মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে প্রতিবছরের মতো এবছরও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি এটা ভেবেই আত্মতৃপ্তি পাচ্ছি। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান