ঝিনাইগাতী ও শ্রীবরদীর সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা প্রশাসন। ১১ জুন মঙ্গলবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ও শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনকারী কাউকে পাওয়া যায়নি। অভিযানের বিষয় টের পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। এসময় বালু উত্তোলনের ১৬ টি সেলো/ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। উল্লেখ্য, স্থানীয় কিছু বালুদস্যুরা প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন যাবৎ সোমেশ্বরী নদীর তাওয়াকুচা, বালিজুরি, খাড়ামোড়া এলাকায় অবৈধভাবে সেলো মেশিন ও ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। গত ৭ জুন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ করেন। পরে জব্দকৃত বালু নিলামের মাধ্যমে ৬১ হাজার টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা করা হয়। এরপর আবারো বালুদস্যুরা অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে। এরই প্রেক্ষিতে এ যৌথ অভিযান পরিচালিত হয়। প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ঝিনাইগাতী-শ্রীবরদী যৌথ অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

    শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

    শেরপুরের সময়ের সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম রাজুর ঈদ শুভেচ্ছা

    শেরপুরের সময়ের সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম রাজুর ঈদ শুভেচ্ছা

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত