ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন

“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে খরা সহনশীলতা” এই প্রতিপাদ্য বিষয়কে প্রাধান্য দিয়ে কারিতাস ময়মনসিংহ অঞ্চল কর্তৃক বাস্তবায়াধীন সীডস প্রকল্পের আয়োজনে ঝিনাইগাতী উপজেলার বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদ্‌যাপন করা হয়। এই উপলক্ষ্যে ঝিনাইগাতী উপজেলার চারটি ইউনিয়ন- ঝিনাইগাতী সদর, নলকুড়া, গৌরীপুর ও ধানশাইল ইউনিয়ন পরিষদে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ করা হয়। নলকুড়া ইউনিয়ন পরিষদে পরিবেশ দিবস উদ্‌যাপন কালে উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল, ইউপি চেয়ারম্যান মো. রুকনুজ্জামান ও ইউপি সদস্যবৃন্দ, কারিতাসের পি, ও মো. ওসমান গনি, উপজেলা সমন্বয়কারী মিস অনন্যা সাংমা ও মাঠ সহায়ক বেবী অমিতা সাংমাসহ ৬৬ জন উপস্থিত ছিলেন। এ সময় ৫০ টি আম্রপলি গাছের চারা বিতরণ করা হয়। গৌরিপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম পলাশ ও ইউপি সদস্যবৃন্দ, কারিতাসের মাঠ সহায়ক প্রান চিরান মোট ৫৫ জন উপস্থিত ছিলেন। এ সময় ৫০টি আম্রপলি চারা বিতরণ করা হয়। ঝিনাইগাতী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাৎ হোসেন ও ইউপি সদস্যবৃন্দ, পি ও প্রনয় কুমার ম্রং, মাঠ সহায়ক লিয়া হাগিদকসহ ৬৩ জন উপস্থিত ছিলেন।

এ সময় ৫০ টি আম্রপালি চারা বিতরণ করা হয়। ধানশাইল পরিষদে চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম ও ইউপি সদস্যবৃন্দ, মাঠ সহায়ক সালসেং সাংমাসহ ৪৭ জন উপস্থিত ছিলেন। এ সময় ৪৭টি আম্রপালি চারা বিতরণ করা হয়। এছাড়া কারিতাসের ধানশাইল গোলাপি কিশোরী সংলাপ সেন্টারে ও ধারাপানি নব আলো কিশোরী সংলাপ কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন করা হয়। এ সময় মোট ৪৭ জন কিশোর জন্য জলপাই গাছের চারা বিতরণ করা হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান