ঝিনাইগাতীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে আসন্ন ঈদুল ফিতর ২০২৩ উপলক্ষে গণপরিবহন ভাড়া সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সাম্প্রতিক প্রচন্ড তাপদাহে অগ্নিকাণ্ড প্রতিরোধে সর্বসাধারণের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, মানুষ যাতে উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে তার নিশ্চয়তা দিতে উপজেলা প্রশাসন থেকে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে। জননিরাপত্তা বিধানে উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ সর্বদা তৎপর থাকবে। ঈদের আগেও পরে যানজট নিরসন ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে সকলের সহযোগিতায় বিশেষ ব্যবস্থা নেয়া হবে।

 

আমাদের গৃহিত সিদ্ধান্ত সমূহগুলো যথাযথবাবে পলনের জন্য স্ব-স্ব দপ্তরগুলো সঠিক ভাবে দায়িত্ব পালন করবে বলে আসা রাখি। তিনি আরো বলেন, প্রচন্ড তাপদাহের কারণে যাতে কোনো অগ্নিপাত না ঘটে সেদিকে সচেতন থাকার জন্য ব্যাবসায়ীদের প্রতি অনুরোধ জানান।

 

এছাড়াও সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, বণিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান মক্কু, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আব্দুল মুন্নাফ, সাংবাদিক গোলাম রব্বানী টিটু প্রমুখ।

 

সভায় সদর ইউপি চেয়ারম্যান শাহদাত হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদসহ উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি