ঝিনাইগাতী বাজারের ধানহাটি রাস্তার সংস্কার কাজের শুভ উদ্বোধন করলেন এমপি এডিএম শহিদুল ইসলাম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের ধানহাটি রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। ২৫ মে শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল কবীর, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, সদস্য জাহিদুল হক মনির প্রমুখ। উল্লেখ্য, বর্ষা মৌসুম শুরু হলেই সামান্য বৃষ্টিপাতে ধানহাটি রাস্তায় হাঁটু পরিমাণ পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ধান বিক্রেতা ও ক্রেতারা চরম দুর্ভোগের শিকার হয়ে থাকে। এ দুর্ভোগ লাঘবে বাজারের ধানহাটি মোড় হতে শেষ মাথা পর্যন্ত হেরিং বোন বন্ড রাস্তা সংস্কারের কাজের জন্য নবনির্বাচিত এমপি দুই মাস আগে বণিক সমিতির এক পরিচিতি সভায় ঘোষণা দিয়েছিলেন জুন মাসের আগেই এ রাস্তা সংস্কার করে দেওয়া হবে। ওই প্রতিশ্রুতি রক্ষার্থে নবনির্বাচিত সংসদ সদস্য হাট বাজারের রাজস্ব তহবিল হতে বরাদ্দ অর্থ দ্বারা এ কাজের উদ্বোধন করলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামি রাহাত গ্রেফতার

    শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামি রাহাত গ্রেফতার

    শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত

    শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত

    জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    রাজবাড়ী দৌলতদিয়ায় ঘাটে ফেরিতে ওঠার সময় বাস পড়ে গেল নদীতে নিখোঁজ অনেকে

    রাজবাড়ী দৌলতদিয়ায় ঘাটে ফেরিতে ওঠার সময় বাস পড়ে গেল নদীতে নিখোঁজ অনেকে