শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করলেন এমপি শহিদুল ইসলাম

শেরপুর জেলার ঝিনাইগাতীতে সরকারিভাবে বোরো মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৪ শুভ উদ্বোধন করা হয়েছে। ২৫ মে শনিবার সকাল ১১টায় উপজেলা খাদ্য গুদাম চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) ওয়াহিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা জানান, চলতি মৌসুমে ঝিনাইগাতী উপজেলায় ১ হাজার ৭৭৪ মেট্রিক টন চাল এবং ১ হাজার ৬৪৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি মৌসুমে সরকারিভাবে প্রতি কেজি চাল ৪৫ টাকা এবং প্রতি কেজি ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ টাকা। ঝিনাইগাতী উপজেলার চুক্তিবদ্ধ চালকল মালিক সরকার নির্ধারিত মূল্যে এসব চাল সরবরাহ করবে। এছাড়াও তিনি আরো জানান, অ্যাপসের মাধ্যমে আবেদনকৃত একজন কৃষক সর্বোচ্চ ৩ টন ধান গুদামে বিক্রয় করতে পারবে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান