ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে নামজারীর ক্ষেত্রে সহজীকরণ উদ্ভাবনী উদ্যোগের জন্য প্রথম স্থান লাভ করলেন ঝিনাইগাতীর এসিল্যান্ড আশরাফুল কবীর

সারাদেশের ভূমি বিষয়ক কাজের সাথে জড়িত বিভিন্ন দপ্তর, সংস্থা এবং মাঠ পর্যায়ে কর্মরত সহকারী কমিশনার(ভূমি) দের উদ্ভাবনী উদ্যোগ নিয়ে ২৩ মে ২০২৪ বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা তেজগাঁও কেন্দ্রীয় ভূমি ভবন সেমিনার হল রুমে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভূমি মন্ত্রণালয়ের সচিব মো: খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বিশেষ অতিথি ছিলেন, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান একেএম শামিমুল হক, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো: আব্দুস সবুর মন্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ। উক্ত অনুষ্ঠানে নাগরিক হয়রানি রোধ এবং সরকারের স্বার্থ সংরক্ষণের জন্য “সরকারি স্বার্থ রক্ষায় সরকারি স্বার্থ সংশ্লিষ্ট ভূমিতে ভূমি উন্নয়ন করের রসিদ প্রদান বন্ধকরণ এবং নামজারী অনুমোদনের ক্ষেত্রে সরকারি স্বার্থ যাচাই সহজীকরণ” শিরোনামে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করার জন্য শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল কবীর প্রথম স্থান লাভের গৌরব অর্জন করেন। এই উদ্যোগে বাস্তবায়নের মাধ্যমে কোন জমিতে সরকারি স্বার্থ জড়িত আছে কিনা তা একটি ক্লিকের মাধ্যমে জানা সম্ভব হচ্ছে। নাগরিকগণ ভূমি ক্রয়ের পূর্বে সরকারি স্বার্থ সংশ্লিষ্ট ভূমি ওয়েবসাইটে যাচাই করার মাধ্যমে নিশ্চিত হতে পারবে। ফলে ভূমি ক্রয় পরবর্তী আইনি জটিলতা এড়াতে পারবে। অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর ও সংস্থা এবং মাঠ পর্যায় থেকে ২০২৩-২৪ অর্থবছরে প্রস্তাবিত ১০টি ইনোভেশন উদ্যোগ প্রদর্শিত হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামি রাহাত গ্রেফতার

    শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামি রাহাত গ্রেফতার

    শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত

    শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত

    জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    রাজবাড়ী দৌলতদিয়ায় ঘাটে ফেরিতে ওঠার সময় বাস পড়ে গেল নদীতে নিখোঁজ অনেকে

    রাজবাড়ী দৌলতদিয়ায় ঘাটে ফেরিতে ওঠার সময় বাস পড়ে গেল নদীতে নিখোঁজ অনেকে