ঝিনাইগাতীতে ঈদ উপহার হিসেবে সেমাই-পোলাও চাল পেয়ে খুশি শতাধিক পরিবার

অনেকেই ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছেন প্রিয়জনকে বাহারি উপহার দেওয়া ও নেওয়ার মাধ্যমে। কিন্তু আমাদেরই সমাজে কিছু অসহায় মানুষ আছে যাদের ছুঁতে পারে না কোন উৎসব, এমনকি ঈদও।
এসব অসহায় মানুষের মুখে হাসি ফোঁটাতে কয়েক বছর ধরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ বিভিন্ন দুর্যোগকালীন সময় ও ধর্মীয় উৎসবে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। এরই ধারবাহিকতায় এবার ঈদ আনন্দ ভাগাভাগি করতে উপজেলার শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত দরিদ্র পরিবারের মধ্যে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে এই সংগঠনটি। মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের যিদনী মডেল স্কুল চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষের হাতে এসব উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।

প্রবাসী বাংলাদেশি জাফর ইকবালের আর্থিক সহায়তায় দেওয়া ঈদ উপহারে ছিল পোলাওয়ের চাল, সেমাই, চিনি, তেল, গুড়ো দুধের প্যাকেট, সাবান, পিঠা, মুড়ি, পিঁয়াজ, আলু। ঈদ উপলক্ষে এসব উপহার সামগ্রী পেয়ে খুবই আনন্দিত দরিদ্র মানুষ।
ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহিদুল হক মনির। এতে ইউএনও আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, আয়োজক সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক এরশাদ মিয়া প্রমুখ বক্তব্য দেন।

ঈদ উপহার পেয়ে খুশি উপজেলার আহম্মদনগর এলাকার বিধবা আনোয়ারা বেগম বলেন, ‘স্বামী-সন্তান নাই। চিন্তায় ছিলাম ঈদের দিন কী খামু ? কিন্তু আপনারা আমারে যে জিনিস দিলেন তা দিয়া ঈদের দিন সেমাই-পোলাও খামু। আপনাদের জিনিস দিয়া ভালোভাবে ঈদ করতে পারমু। আপনারা আমার খুবই উপকার করলেন।’
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা জাহিদুল হক মনির বলেন,‘সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের সাধ্যানুযায়ী কিছু সংখ্যক দরিদ্র-অসহায় মানুষের মুখে ঈদের খুশি ছড়িয়ে দিতে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ ধরনের কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে।’

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান