ঝিনাইগাতীতে যুবলীগ নেতা হাসানকে গাড়ি থেকে নামিয়ে মারধর

শেরপুরের ঝিনাইগাতীতে হাসানুজ্জামান নামে এক যুবলীগ নেতাকে মারধর করেছে দুই চাকরিজীবী। ১ এপ্রিল সোমবার দুপুর আড়াইটার দিকে ঝিনাইগাতীর মেইন রোডস্থ যুবলীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে যুবলীগ নেতা শাহ আলম ও মহিলা আওয়ামীলীগের নেত্রী আয়শা সিদ্দিকা রুপালীসহ অন্যান্যরা উদ্ধার করে হাসানকে হাসপাতালে নিয়ে যায়। হামলার শিকার আহত হাসানুজ্জামান ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের পানবর গ্রামের ওমর আলীর পুত্র ও কাংশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শী ও থানায় অভিযোগ সূত্রে জানা যায়, ওই নেতা উপজেলার হলদিগ্রাম (গারোকোনা) বালু ঘাটের ইজারাদার স্বপন মিয়ার শেয়ার পার্টনার। ওই বালুর ঘাট থেকে আসার পথে ঝিনাইগাতী থানাধীন যুবলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে পাকা রাস্তায় পৌঁছামাত্র একই উপজেলার বন্ধভাটপাড়া গ্রামের শাহজাহানের পুত্র খোশনুর আবেদ সোহেল ও শামসুদ্দিনের পুত্র আব্দুর রউফ তার গাড়ি গতিরোধ করে অতর্কিতভাবে প্রাইভেটকারের দরজা খুলে হাসানকে জোর করে গাড়ি থেকে নামিয়ে তাকে মারধর করে ও তার ব্যাগে থাকা ১২ লক্ষ টাকা ছিনিয়ে নেয় এবং গলা চেপে শ্বাসরুদ্ধের চেষ্টা করে। এসময় হাসানের ডাক চিৎকারে যুবলীগের অন্যান্য লোকজনসহ ফিরফার করে দেয়। এ বিষয়ে হাসান ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করে। ঝিনাইগাতী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যুবলীগ নেতা হাসান প্রথমে ঝিনাইগাতী হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে শেরপুর সদর হাসপাতালে রেফার্ড করেন। এ ব্যাপারে সোহেল ও আব্দুর রউফ এর সাথে ফোন যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেনি। তবে যুবলীগের একটি সূত্র জানায়, হাসানের সাথে তাদের ব্যাবসায়িক লেনদেনের কারণে ওইসময় কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান