শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

“স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দ্বিতীয়বারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ, ইউপি সদস্য জাহিদুল হক মনির। আলোচনা সভায় অংশ নেন, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ। অপরদিকে, একইদিনে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান