ঝিনাইগাতীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২১শে ফেব্রুয়ারী ২০২৪ রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, ঝিনাইগাতী থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল। এছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা, জাসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। সকালে শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা, দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে আলোচনা সভার শুরুতেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় অংশ নেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদলসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীগণ। আলোচনা সভা শেষে রচনা, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামি রাহাত গ্রেফতার

    শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামি রাহাত গ্রেফতার

    শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত

    শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত