ঝিনাইগাতীতে বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল 

স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ স্কাউটস দিবস ও ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল ২০২৩ শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ স্কাউটস ঝিনাইগাতী উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে ও ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক ও স্কাউটস উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুন উর রশিদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা স্কাউটস এর কমিশনার আব্দুল হান্নান, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও স্কাউটস এর সহকারী কমিশনার আতিকুর রহমান, জেলা স্কাউটস এর সহকারী কমিশনার আব্দুল হামিদসহ অন্যান্যরা।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ বাংলাদেশ স্কাউটস দিবসে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত রূপান্তরের লক্ষ্যে দেশের তরুণ প্রজন্মকে স্কাউটিংয়ের মাধ্যমে গড়ে তোলার আহবান জানান। ইফতার মাহফিলে দেশ ও জাতির শান্তি কামনা করে এক দোয়া অনুষ্ঠিত হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি