ঝিনাইগাতীতে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে নতুন বই বিতরণ উৎসবের উদ্বোধন করা হয়েছে। ১ জানুয়ারী ২০২৪ সোমবার বেলা ১১টায় ওই বিদ্যালয়ের শ্রেণি কক্ষে এ নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। ৬ষ্ঠ শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত সরকারী নতুন বই ছাত্র/ছাত্রীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। বই বিতরণ উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া নতুন বছরের এ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দের সভাপতিত্বে সিনিয়র সহকারী শিক্ষক রোস্তম আলী ও শরীরচর্চা শিক্ষক হারুন অর রশিদের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা শিক্ষা অফিসার নূরুন নবী। এসময় অন্যান্যদের মধ্যে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অপরদিকে, একই সময় ঝিনাইগাতী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল ও উপজেলা শিক্ষা অফিসার নুরুন নবী। এছাড়াও দিনব্যাপী উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান