ঝিনাইগাতীতে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন

 

হারুন অর রশিদ দুদু : সারাদেশের ন্যায় ১২ ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। ১২ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা শিশুদের ক্যাপসুল খাওয়ানোর মধ্যে দিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা জানান, সারাদেশের ন্যায় একযোগে ঝিনাইগাতী উপজেলায় ১২ ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। কোন শিশুই যাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ না পড়ে সেদিকে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মীদের সর্তক থাকার আহ্বান জানানো হয়েছে। এ উপজেলার ৭টি ইউনিয়নে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ২ হাজার ৪৫০জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ২০ হাজার ২৭০জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুলসহ মোট ২২ হাজার ৭২০জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠ ও সফলভাবে সম্পন্ন করতে ৩৩৮ জন স্বেচ্ছাসেবী, ৬৩ জন স্বাস্থ্যকর্মী ও ২১ জন সুপারভাইজারের মাধ্যমে ১৬৯টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন শেষে উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামি রাহাত গ্রেফতার

    শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামি রাহাত গ্রেফতার

    শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত

    শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত