ঝিনাইগাতীতে কারিতাস সিডস প্রকল্পের ৫ বছরব্যাপী কার্যক্রমের সমাপনী সভা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কারিতাস সিডস প্রকল্পের ৫ বছরব্যাপী উপজেলা পযার্য়ে কার্যক্রমের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর ২০২৩ বুধবার বিকেলে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। কারিতাস সিডস প্রকল্পের শিক্ষা সমন্বয়কারী ওসমান গনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা শিক্ষা অফিসার নূরুন নবী, উপজেলা সমবায় অফিসার রুকনুজ্জামন। এসময় অন্যান্যদের মধ্যে কারিতাস ঝিনাইগাতী উপজেলা সমন্বয়কারী প্রমা পিছিলা ম্রং, নালিতাবাড়ী উপজেলা সমন্বয়কারী অনন্যা সাংমা, শ্রীবরদী উপজেলা সমন্বয়কারী সত্যজিৎ মৃ, মাঠ সহায়ক সুভল দফো, তিলোত্তমা রিছিল, কর্নেল আরেং, পিন্টু নেংমিঞ্জাসহ উপকারভোগিগণ উপস্থিত ছিলেন। সভায় ঝিনাইগাতী উপজেলায় ২০১৯-২০২৩ খ্রি. পর্যন্ত সিডস প্রকল্পের ৫ বছরব্যাপী কার্যক্রমের অর্জনসমূহ উপস্থাপন করা হয়। এছাড়াও উপস্থিত অতিথিগণ সংক্ষিপ্তভাবে নিজেদের মতামত ব্যক্ত করেন। পরিশেষে প্রধান অতিথি ইউএনও আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি করেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান