ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শেরপুরের আয়োজনে ৬ ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া কালিমন্দির সংলগ্ন স্কুল মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন। পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম বলেন, পুনাক একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস থেকেই পুনাকের মাধ্যমে দরিদ্র, অসহায় মানুষদের সহায়তায় সব সময় এগিয়ে আসি। এরই ধারাবাহিকতায় ঝিনাইগাতী উপজেলার অসহায় ও দুস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শীতার্ত জনসাধারণের মধ্যে দুই শতাধীক কম্বল দেওয়া হচ্ছে। আমরা যাতে এই মানুষগুলোর জন্য সব সময় এভাবে কাজ করে যেতে পারি। সেজন্য সকলকে পাশে চাই এবং সবার দোয়া কামনা করছি। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া’র সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) খোরশেদ আলমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, পুনাকের সহ-সভাপতি সাবরিহা সুলতানা সুপ্রি, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের শেরপুর জেলা শাখার সভাপতি দেবাশীষ ভট্রাচার্য্য, বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন শেরপুর জেলা শাখার সভাপতি রুয়েল চন্দ্র কোচ, উপজেলা পঞ্চগ্রাম সার্বজনিন পূজা উদযাপন কমিটির সভাপতি মাদব চন্দ্র হাজং, উপজেলা হাজং কল্যাণ সমিতির সভাপতি নীল মাদব হাজং প্রমুখ। শীতবস্ত্র বিতরণের আগে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, রাংটিয়া কালিমন্দিরে পৌছার পর ঝিনাইগাতী থানা পুলিশের পক্ষ থেকে ওসি মনিরুল আলম ভুইয়া ফুলেল শুভেচ্ছা জানান ও আদিবাসী শিল্পীদের আয়োজনে এক নৃত্য অনুষ্ঠিত হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামি রাহাত গ্রেফতার

    শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামি রাহাত গ্রেফতার

    শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত

    শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত